1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডা.তাহসিন বাহার সূচনার গণসংযোগে সাধারণ নারী পুরুষের স্রোত - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ডা.তাহসিন বাহার সূচনার গণসংযোগে সাধারণ নারী পুরুষের স্রোত

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের একক প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনার প্রচারণার দ্বিতীয় দিন শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ও ৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন।প্রচারণাকালে বিপুল সংখ্যক নারী সহ বিভিন্ন পেশা লোকজন ডা.সূচনাকে স্বাগত জানিয়ে বাস প্রতীকের পক্ষে স্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন চারিদিক।

শনিবার সকালে ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের মগবাড়ি চৌমুহনী, মুন্সেফ কোয়ার্টার, মৌলভীপাড়া, বাটাপাড়া এলকায় গণসংযোগ করেন। পরে তিনি ৩ নং ওয়ার্ডের শাসনগাছা,বাদশা মিয়ার বাজার ও রেসকোর্স এলাকায় গণসংযোগ করেন।

বাস প্রতীকের প্রার্থী ডা: তাহসিন বাহার সূচনার গণসংযোগে সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরন্জন ভৌমিক,কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ,আদর্শ সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ রাসেল,কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস,কুমিল্লা সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর কাউছারা বেগম সুমি,জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন শাসনগাছা শাখার সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান টিটু,কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ ।

এ সময় সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ডাঃ তাহসিন বাহার সূচনা বাস মার্কায় ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান। এসময় সাধারণ জনতা দুই হাত তুলে সমর্থন জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD