1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডা.তাহসিন বাহারের ‘বাস’ প্রতীকের প্রচারণায় জনতার ঢল - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ডা.তাহসিন বাহারের ‘বাস’ প্রতীকের প্রচারণায় জনতার ঢল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে মেয়র প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনার নির্বাচনী প্রচারণায় নানা পেশার মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল সাড়ে ১০ নগরীর পুলিশ লাইন এলাকা থেকে প্রচারনা শুরু করেন ডা. তাহসিন বাহার। নগরীর ১০ ওয়ার্ডের পুলিশ লাইন-কান্দিরপাড় সড়কে ঝাউতলা,বাদুরতলা এলাকায় প্রচারনা শেষে ১৭ নং ওয়ার্ডের এলাকায় প্রচারণা চালান। এসময় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নারী ও তরুন ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ডা. ডা. তাহসিন বাহার সূচনার ‘বাস’ প্রতীকের সমর্থনে মুহুর্মুহু করতালি, স্লোগান আর উচ্ছ্বাসে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

১০ নং ওয়ার্ডে প্রচারণা কালে স্থানীয় কাউন্সিলর মনজুর কাদের মনি, সাবেক কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল করীম সেন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক সালেহ আহামেদ রাসেল, মহাগর মহানগর কৃষক লীগের সাধারন সম্পাদক সোহেল হায়দার, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস ও ১৭ নং ওয়ার্ডে প্রচারনাকালে স্থানীয় কাউন্সিলর হানিফ মাহমুদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রচরনাকালে ডা. তাহসিন বাহার সূচনা বলেন, আমরা প্রতীক পেয়েছি বাস। আমরা বিশ্বাস করি, এই বাস কুমিল্লার উন্নয়নের বাস। আমি তাহসিন বাহার এর ড্রাইভার। সারা কুমিল্লাবাসী এ উন্নয়নের বাসের যাত্রী। কুমিল্লাবাসীর কাছে বলব, আমি কুমিল্লার মেয়ে। কুমিল্লার উন্নয়নের নতুন অধ্যায় সূচনা করতে চাচ্ছি। কুমিল্লার উন্নয়ন অগ্রযাত্রায় সব সময় কাজ করে গেছি আমার বাবার পাশে থেকে। এছাড়া সামাজিক সংগঠনের মাধ্যমেও আমার সারা কুমিল্লায় বিচরণ রয়েছে। আমার বাবার একটা শ্লোগান ছিল -কুমিল্লা এগুলেই,এগুবে বাংলাদেশ। এ শ্লোগান এখন কুমিল্লার মানুষের শ্লোগানে পরিনত হয়েছে। সেই কুমিল্লাকে এগিয়ে নিতে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে উন্নয়নের বাস কে বেছে নিবে নগরবাসী। আলহামদুলিল্লাহ, প্রচারনায় ব্যাপক সাড়া পাচ্ছি। যেখানে বের হচ্ছি সেখানে পরিচিত মুখ পাচ্ছি। নির্বাচিত হলে একটা পরিকল্পিক সুন্দর নগরী গড়ে তুলব। অবশ্যই সততার সাথে কাজ করব। আমি যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে অবশ্যই বাংলাদেশের সবছেয়ে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব কুমিল্লা সিটিকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD