1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব,অত্যাচার বাড়বে, শেষ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাবো – মেয়র প্রার্থী তানিম - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব,অত্যাচার বাড়বে, শেষ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাবো – মেয়র প্রার্থী তানিম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচন মেয়র প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম বলেন, এবারের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হবে ভালোবাসা ও সম্প্রীতির নির্বাচন। কোনো প্রকার চক্রান্ত এবার আর কাজে আসবে না। কুমিল্লার মানুষ এবার তাদের যোগ্য মানুষকে বাছাই করবে। শেষ দিন পর্যন্ত আমি আমার লড়াই চালিয়ে যাবো। কেউ যদি নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করে,তাহলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। আমি মেয়র হতে পারলে কুমিল্লার জনগণের দুঃখ, দুর্দশামুক্ত করতে কাজ করবো। এছাড়াও, কিশোর গ্যাং এর আশ্রয়স্থল যারা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিবো। (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার কুমিল্লা নগরীর টমছমব্রীজস্থ একটি রেস্টুরেন্টে আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
এসময় তানিম আরো বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসবে, ততই গুজব ছড়াবে, অত্যাচার বাড়বে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই নির্বাচন হবে রাজনৈতিক নেতাদের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। তিল তিল করে গড়ে উঠা রাজনৈতিক কর্মীদের কর্মীদের রক্ষার নির্বাচন। আমি যদি কুমিল্লার মানুষদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি সকল দূরত্ব ভুলে সকল ভাইদের নিয়ে কুমিল্লা নগরীকে শান্তি ও সৌহার্দ্যের শহর হিসেবে গড়ে তুলবো।
উল্লেখ্য, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে গত ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিম। আজ ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD