1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ইটভাটার বিরুদ্ধে অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ইটভাটার বিরুদ্ধে অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোটে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন এর উদ্যোগে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় দায়েমছাতি মেসার্স চৌধুরী ব্রিকসকে, ৪ লক্ষ টাকা, দৌলখার মেসার্স এ কে (কালাম) ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৪ লক্ষ টাকা, মৌকরার মেসার্স আজিজ ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ইটভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানো হয়, কাঁচা ইট ধ্বংস করা হয় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।
এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন নাঙ্গলকোট থানা পুলিশ ও লাকসাম উপজেলা ফায়ার সার্ভিস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD