1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এবার হাউস টিউটরের পদ থেকে কুবি শিক্ষকের পদত্যাগ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

এবার হাউস টিউটরের পদ থেকে কুবি শিক্ষকের পদত্যাগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের প্রতিবাদ জানিয়ে হাউজ টিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কুলছুম আক্তার স্বপ্না।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কুলছুম আক্তার স্বপ্না স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. সাহেদুর রহমান। তিনি উপাচার্যপন্থি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত।

পদত্যাগপত্রে তিনি বলেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু, আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের প্রতিবাদে আমি কুলছুম আক্তার স্বপ্না হাউজ টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।

এছাড়াও আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD