1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বহিরাগত, কর্মকর্তা-কর্মচারী কর্তৃক শিক্ষকদের উপর হামলার ঘটনায় সহকারী প্রক্টরের পদত্যাগ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

বহিরাগত, কর্মকর্তা-কর্মচারী কর্তৃক শিক্ষকদের উপর হামলার ঘটনায় সহকারী প্রক্টরের পদত্যাগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী কর্তৃক শিক্ষকদের উপর ‘হামলা’র ঘটনায় সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শেষে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নীল দল পূর্ণ প্যানেলে জয়যুক্ত হয়ে শিক্ষক সমিতি-২০২৪ এর নির্বাচিত সদস্যগণ ও সাধারণ শিক্ষকগণ উপাচার্যের সাথে দেখা করতে গেলে প্রক্টরের ইন্ধনে অযাচিতভাবে কিছু সংখ্যক বহিরাগত সন্ত্রাসী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উচ্ছৃঙ্খল ও বিপথগামী কতিপয় কর্মকর্তা-কর্মচারী উপাচার্যের উপস্থিতিতে শিক্ষকদের উপর হামলা করে। বারংবার অনুরোধ করা সত্ত্বেও হামালাকারীদের নিবৃত করা যাচ্ছিলো না, উপরন্তু দফায় দফায় হামলাকারীরা সাধারণ শিক্ষকদের অশ্রাব্য ভাষায় গালাগাল প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি এই হামলার ঘটনাটিকে প্রক্টর এবং প্রক্টরিয়াল বডির ব্যর্থতা হিসেবে মনে করছি এবং এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। উল্লেখিত পরিস্থিতিতে, প্রক্টরিয়াল বডির অব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে প্রক্টরিয়াল বডির একজন সদস্য হিসেবে কাজ করতে আমি বিব্রতবোধ করছি।

তিনি আরও বলেন, প্রক্টরিয়াল বডির ব্যর্থতার প্রতিবাদ হিসেবে সহকারী প্রক্টর পদ থেকে আমি পদত্যাগ করছি এবং আমার এই পদত্যাগ পত্র আবেদনের তারিখ হতে কার্যকর করার জন্য অনুরোধ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD