1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাধারণ রেসিপিতে অসাধারণ স্বাদ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাধারণ রেসিপিতে অসাধারণ স্বাদ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৫ বার পঠিত

দৈনিক কুমিল্লা ডেস্ক:

উন্নত পাকা সড়কের দুপাশে বিশাল গাছপালা দুদিক থেকে রাস্তাকে ঢেকে সবুজের তোরণ তৈরি করেছে। রাস্তার দক্ষিণ পাশে কিছু দোকানপাট। একটি দোকানের খাবার খেয়ে ঝালে হু-হা করছে সবাই। বলছি- দেবিদ্বার উপজেলার ভিরল্লা-ধামতী রোড সংলগ্ন একটি ভ্রাম্যমাণ দোকানের কথা। জালাল উদ্দিন ফাউন্ডেশন মা ও শিশু হাসপাতালের সামান্য সামনে রাস্তার ডানপাশে প্রতিদিন বসে এই দোকান। সহজ রেসিপির দারুণ স্বাদের ডিম খাওয়ার জন্য অনেকেই ছুটে আসেন এখানে।
মজাদার স্বাদের ডিমের রেসিপিটি একেবারে সাধারণ। সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর পর মাঝ বরাবর কেটে নেয়া হয়। তারপর ডিমের ভেতর দেয়া হয় দু’তিন টুকরো পেঁয়াজ কুঁচি,এক চিলতে কাঁচামরিচ,কুঁচি করে কাটা ধনেপাতা,পরিমাণ মত ছিটানো হয় টাইগার মসলা এবং সবশেষে খাঁটি সরিষার তেল। ব্যস, তৈরি হয়ে গেল মুখরোচক পুষ্টিকর খাবার। এক কামড়েই নাকেমুখে ঝাঁঝ উঠে। তৈরির সময় তাকিয়ে থাকলে জিভে জল এসে যায়। খাওয়ার জন্য দেরি সয় না যেন।আশেপাশের এবং দূরদূরান্তের অনেক এলাকা থেকে সন্ধ্যার সময় অনেকেই মোটরসাইকেল নিয়ে ছুটে আসেন এখানে। খোলামেলা প্রাকৃতিক পরিবেশে উপভোগ করেন মজাদার স্ট্রিট ফুড।

দোকানের মালিক মো: ইসমাইল(২৫) বলেন-‘গত পাঁচ বছর যাবৎ এই ব্যবসা করছি। আমি আর আমার মামা মিলে ব্যবসা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ বেচাবিক্রি ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে ব্যবসা আরও বড় করব।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD