1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‍‍্যাব-১১ এর অভিযানে যুবকের পেটের ভিতর থেকে ইয়াবা উদ্ধার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় র‍‍্যাব-১১ এর অভিযানে যুবকের পেটের ভিতর থেকে ইয়াবা উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অভিনব কায়দায় পেটের ভিতরে করে মাদক পরিবহণের সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍‍্যাব-১১।

রোববার র‍‍্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরি এক সংবা; বিজ্ঞপ্তিতে জানায় রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে র‍‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার শাহরাস্থি থানাধীন পরানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামী মোঃ মনির হোসেন (২৯) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মনির হোসেন (২৯) চাঁদপুর জেলার শাহরাস্থি থানার পরানপুর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতরে করে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা ও চাঁদপুর জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD