1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ক্যাডেট কলেজের উন্নয়নে এবং আধুনিকায়নে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য: কুমিল্লায় সেনাপ্রধান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ক্যাডেট কলেজের উন্নয়নে এবং আধুনিকায়নে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য: কুমিল্লায় সেনাপ্রধান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

নেকবর হোসেন।।

ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সকালে সেনাপ্রধান এমন মন্তব্য করেন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অনেক। বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

সেনাপ্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে শুক্রবার সকাল ১০টার দিকে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভিবাদন জানান। এরপর ক্যাডেটদের জন্য নবনির্মিত হাউসসমূহের উদ্বোধন করেন তিনি।

পুনর্মিলনীতে আগত প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক, গণমাধ্যমের ব্যক্তি, শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD