1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দেবীদ্বার গাদিসাইর সেবাশ্রমে ৪৫তম বার্ষিক মহোৎসব ১৫ ফেব্রুয়ারী হতে শুরু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দেবীদ্বার গাদিসাইর সেবাশ্রমে ৪৫তম বার্ষিক মহোৎসব ১৫ ফেব্রুয়ারী হতে শুরু

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৭ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

“সত্য-সেবা-ধর্ম” এই শ্লোগান সামনে রেখে হরিনাম প্রচারে ও জগৎ মঙ্গল কামনায় কুমিল্লা দেবীদ্বার উপজেলাধীন গাদিসাইর শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী (এম. এ ট্রিপল সপ্ততীর্থ) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে আসছে ১৫ ফেব্রুয়ারী হতে পাঁচদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সূচীর মধ্যদিয়ে ৪৫তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথম দিন ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় গুরু সংঘ শেষে গঙ্গা আবাহন অন্তে অধিবাস কীর্তন।

দ্বিতীয় দিন ১৬ ফেব্রুয়ারী শুক্রবার অরুণোদয় হইতে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আরম্ভ এবং দ্বিপ্রহরে ভোগরাগ ও প্রসাদ বিতরণ।
তৃতীয় ও চতুর্থ দিন ১৭ ও ১৮ ফেব্রুয়ারী শনি ও রবিবার অহোরাত্র নামযজ্ঞ এবং দ্বিপ্রহরে ভোগরাগ ও প্রসাদ বিতরণ।

পঞ্চম দিন সোমবার অরুণোদয়ে মহা নামযজ্ঞের পরিসমাপ্তি ও নগর পরিক্রমা।
এতে নামসূধা পরিবেশন করবেন সাতক্ষীরা হতে আগত শ্রী শ্রী দেব নারায়ণ সম্প্রদায়, ফরিদপুর শ্রী শ্রী বাসুদেব সম্প্রদায়, খুলনা শ্রী শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, কুমিল্লা শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায় ও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী বিবেকানন্দ সম্প্রদায়।

এ সনাতনী মহাযজ্ঞের প্রতিটি পর্বে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের স্নিগ্ধ সুন্দর উপস্থিতি, সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক সহানুভূতি একান্তভাবে কামনা করেছেন বাংলাদেশ সেবাশ্রম উৎসব কমিটির দীন ভক্তবৃন্দের পক্ষে সভাপতি প্রদীপ নন্দী, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত দত্ত ও কোষাধ্যক্ষ ডাঃ বিপ্লব সরকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD