1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের
অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ “ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে” এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ৯ম শ্রেণীর ছাত্র ইউছুফ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আল-আমিন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, ওশান হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল হাছান শরীফ, আলী আহাম্মদ মেম্বার। এসময় সহকারি শিক্ষক যথাক্রমে মাজহারুল হক, নেয়ামত উল্ল্যাহ, কেফায়েত উল্ল্যাহ, এণামুল হক, হুমায়ন কবির, ডালিম উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা সালাউদ্দিন মামুন। এ বছর এ স্কুল থেকে ১৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD