1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

আলোকিত মানুষ গড়ার পূর্নভূমি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সু-নামধন্য বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে৷ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৪৫ সাল সালে প্রতিষ্ঠা হয়৷ প্রতিষ্ঠার ৭৯ বছরের দেশ বরেণ্য বহু আলোকিত মানুষ তাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করেছে এ বিদ্যাপিঠ থেকে৷ (১০ ফেব্রুয়ারি) শনিবার সারাদিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি এক মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে৷ প্রতিষ্ঠার (৭৯) বছর প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক, বি আর ডিবি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা এর পরিচালনায় কমিটির সদস্য মোঃ মনিরুল আলম, মোঃ ফারুক আহমেদ, এনামুল হক সুমন, মোঃ আওলাদ হোসেন, মোঃ আমজাদ হোসেন ভূইয়া এর সার্বিকপরিচালনায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ এসময় বক্তারা বলেন আমাদের প্রাণের বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হচ্ছে৷ এখান থেকে আমাদের বেড়ে ওঠা, আজ যারা দেশ এবং বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন তার জন্য উপস্থিত সবার এ প্রতিষ্ঠানের কাছে দায়ি৷ তাই বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন আমাদের প্রতিপাদ্য বিষয় হল দেখা হবে বন্ধু কারনে অকারনে৷ প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে ৯ টায় রেজিষ্ট্রেশন, সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা, প্রত্যেক ব্যাচের পরিচয় পর্ব, সঙ্গীত অনুষ্ঠান, নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি, অনুভূতি প্রকাশ, সবশেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ আড্ডা, কথার ঝুড়ি, গান, আর স্মৃতিচারনে সবাইযেন আবার স্কুল জিবনে ফিরে আসার অনুভূতি নিয়ে শেষ হয় কুমিল্লার উত্তর অঞ্চলের ইতিহাস, এবং ঐতিহ্যের সু- নামধন্য বিদ্যাপিঠ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের (৭৯) বছর প্লাটিনাম জয়ন্তী৷ এসময় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD