1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৪ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পান করে মোঃ এনামুল হোসেন (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা জলিল হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হোসেন ওই এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে সে সকলের অগোচরে কীটনাশক (কেরির ঔষধ) সেবন করে। পরে তার পরিবারের লোকজন জানতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুবরণ করে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ব্রাহ্মণপাড়া থানায় নিয়ে আসেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD