1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স গোষণা করেছেন- আইজিপি পুলিশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স গোষণা করেছেন- আইজিপি পুলিশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইনস্পেকটর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম বার পিপিএম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা ডিবির অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া। পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,জঙ্গিবাদ জমনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি ঘেষণা করেছেন। এনীতিকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনী,র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব,গেয়েন্দা সংস্থা, প্রশাসন,জনপ্রতিনিধি,সাধারণ মানুষ এবং দেশের মিডিয়া এক যোগে কাজ করছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে নিরলস কাজ করে যাচ্ছে। দেশে গুলশানের হলি আর্টিজেন ট্রেজেটির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারনে জঙ্গিবাদ আর তেমন দেখা যায় না। কুমিল্লা থেকে জঙ্গি প্রশিক্ষনের জন্য যেসকল ছাত্ররা নিখোঁজ হয়েছিল তা পুলিশই আগে সনাক্ত করে তারপর পত্রপত্রিকায় নিউজ হয়েছে। জঙ্গি দমনে পুলিশের অভিযান পরিচালনা ক্ষেত্রে পুলিশ কৌশলগত ভুমিকা পালন করে। যার দরুন মিডিয়ায় আমরা অনেক সময় বক্তব্য দিতে পারি না। আগামী বছরের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ভুমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমরা পুলিশের সকল সদস্য কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করেছি। এ অভিজ্ঞতার আলোকে পুলিশের কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে তা পুলিশের জানা আছে। পলিশের আইজিপি কুমিল্লার স্মৃতিচারণ করে বলেন, কুমিল্লা থেকে আমার পুলিশের জীবন শুরু। ১৯৯১ সালে কুমিল্লায় ছিলাম। কুমিল্লা পুলিশের জীবনে আমার ৬ মাস কেটেছে। কুমিল্লার সাথে আমার একটি আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। এতদিন পর আবার কুমিল্লায় এসে অনেক ভাল লেগেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD