1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় ভূমি অফিস চত্বরে বসে মাদক সেবন, ০৪ জনের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ায় ভূমি অফিস চত্বরে বসে মাদক সেবন, ০৪ জনের কারাদণ্ড

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলা ভূমি অফিস চত্বরে বসে মাদক সেবনের অভিযোগে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বরুড়া উপজেলা ভূমি অফিস এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরুড়া পৌর এলাকার তলাগ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল সুমন (২৪); তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ওই গ্রামের বাবুল চন্দ্র দেবনাথের ছেলে সুশান্ত দেব নাথ (১৮) ও ওলিউল্লার ছেলে মেহেদী হাসানকে (১৮)। ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বেলভোজ গ্রামের তাজুল ইসলামের ছেলে রাকিব আহমেদকে (২৬)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন বলেন, ‘ভূমি অফিস এলাকায় মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। এরপর তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এর আগেও আমরা কয়েকজনকে আটক করে কারাগারে পাঠিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD