1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু ভট্টাচার্য আর নেই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু ভট্টাচার্য আর নেই

  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি বিষ্ণু কুমার ভট্রাচার্য্য পরলোকগমন করিয়াছেন (দিব্যান্ লোকন্ স্ব গচ্ছতু)। তিনি গত ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে ভারতের কলকাতায় নার্সিং হোমে পরলোক গমন করেন।

সূত্রে জানা যায়- আগামীকাল ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক শ্রদ্ধা নিবেদন শেষে উনার পারিবারিক শ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

এদিকে, বিষ্ণু কুমার ভট্টাচার্যের অকালমৃত্যুতে তাঁর বিদেহী আত্মার সৎগতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন কুমার বকসীসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর, আদর্শ সদর ও বুড়িচং উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD