1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সুদের টাকা না পেয়ে উলঙ্গ করে নির্যাতন, কৃষকের আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সুদের টাকা না পেয়ে উলঙ্গ করে নির্যাতন, কৃষকের আত্মহত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সুদের টাকা দিতে না পারায় হারুনুর রশিদ (৫০) নামের এক কৃষককে উলঙ্গ করে নির্যাতন করার অভিযোগ উঠেছে দুই নারী সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে। এ অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই কৃষক।
মৃত্যু কৃষক হারুনুর রশিদ উপজেলার ধামঘর ইউনিয়নের মইয়াকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

বুধবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে ঘটনার বিবরণ দেন স্ত্রী আছিয়া বেগম। অপর দিকে মঙ্গলবার সকালে ওই কৃষকের নিজ বাড়ির পুকুর পাড়ের গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক হারুনুর রশিদ একই গ্রামের মৃত শহীদ মিয়ার মেয়ে বিউটি আক্তার ও হিরন মিয়ার মেয়ে নাজমা বেগম এর কাছ থেকে এক লক্ষ টাকা সুদে আনেন। সেই টাকার লভ্যাংশ প্রতিবছরে ২৬ হাজার টাকা পরিশোধ করতে না পারায় গত সোমবার রাতে কৃষক হারুনুর রশিদের নিজ ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় বিউটি ও নাজমা। পরে তার পরনের লুঙ্গি ও গেঞ্জি খুলে নির্যাতন চালায় তারা। এসময় হারুনুর রশিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে রেখে চলে যায় তারা। সেই অপমান সইতে না পেরে পরদিন সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তা যাচাই বাছাই করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD