1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ট্রান্সফারমার চুরির ঘটনায় আবারও আটক ৮ জন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় ট্রান্সফারমার চুরির ঘটনায় আবারও আটক ৮ জন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

হাবিবুর রহমান মুন্না।

কুমিল্লাসহ আশপাশের জেলায় দুদিনে তিন শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গত রোববার চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করে। ওই সময় বিপুল পরিমান বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ নিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ট্রান্সফরমার চুরির ঘটনায়।

জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত ১৩ জন হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মনির হোসেন, চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের সোহেল, কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান, তিতাস উপজেলার দক্ষিণ দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন ও বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু, দেবিদ্বারের কবির হোসেন, সদর উপজেলার দৌলতপুরের জহিরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলার রুবেল, লালমাই উপজেলার মাসুদ রানা, একই উপজেলার মেহেদী হাসান ওরফে শাকিল, রবিউল আলম ওরফে, ব্রাহ্মনবাড়িয়া জেলার আহাম্মদপুর গ্রামের রুবেল, পাবনার বেড়া উপজেলার রফিকুল ইসলাম মনছুর।

এসপি আবদুল মান্নান বলেন, ‘কয়েকদিনে কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিন শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে আসছিল একটি চক্র। শুধু কুমিল্লার বিভিন্ন থানায় এ সংক্রান্ত ১৩টি অভিযোগ দাখিল করে ভুক্তভোগীরা। মাত্র ২০ মিনিটেই তারা একেকটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

‘এ ঘটনায় তিনটি পক্ষ জড়িত থাকে। একপক্ষ আগে থেকে ট্রান্সফরমার কোথায় আছে আর কীভাবে চুরি করতে হবে সেটা ঠিক করে। অপর পক্ষ সুযোগ বুঝে চুরি করে। আরেক পক্ষের মধ্যস্থতায় চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো বিক্রি করা হয়।’
তিনি জানান, এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে চোর চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ অভিযান করে উদ্ধার করে তামার তার ৫০ কেজি, ছোট- বড় স্টিলের পাত ৩৩ কেজি, ট্রান্সফরমারের খালি খোলস(বক্স) ০২ টি,লোহার তৈরি কয়েলের ঢাকনা ০২টি,ট্রান্সফরমারে ঢাকনা ০২টি,চোরাই কাজে ব্যবহৃত অটো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD