1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার ওশান স্কুলের সাইফুল চমক দেখাবে জাতীয় পর্যায়ে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ার ওশান স্কুলের সাইফুল চমক দেখাবে জাতীয় পর্যায়ে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

৫২তম শীতকালীন আন্তঃস্কুল,মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া(দড়ি লাফ -বালক) প্রতিযোগিতা-২০২৪ উপজেলা, জেলা এবং উপ-অঞ্চল পর্যায়ে চ‍্যাম্পিয়ন হয়ে এবার চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে খেলার জন্য রাজশাহী যাচ্ছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সু-নামধন্য প্রতিষ্ঠান ওশান হাই স্কুলের কৃতি শিক্ষার্থী মো:সাইফুল ইসলাম । এর আগে সাইফুল ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথম, ব্রাহ্মণপাড়া উপজেলার হয়ে কুমিল্লা জেলায় প্রথম এবং কুমিল্লা জেলার হয়ে চট্টগ্রাম উপ-অঞ্চলে চ্যাম্পিয়ান হয়েছে৷ ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের কৃতিশিক্ষার্থী সাইফুলের চমক এবার চট্টগ্রাম উপ- অঞ্চলের হয়ে জাতীয় পর্যায়ে৷ আর মাত্র একটি ধাপ পেরোলে সাইফুল সৃষ্টি করবে ইতিহাস৷ চেষ্টা আর অধম্য ইচ্ছা শক্তি থাকলে অজপাড়া গ্রাম কিংবা শহর কোন বাধা নয়, এটার প্রমান সাইফুল৷ ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ূন কবির বলেন সাইফুল উপজেলা পর্যায় থেকে এ ইভেন্টে ভার করছে৷ তার পর জেলা এবং চট্টগ্রাম উপ- অঞ্চলে সে তার প্রতিভার প্রমান দিয়েছে৷ সাইফুল খেলাধুলা এবং পড়ামোনায় মেধাবী৷ আমার বিশ্বাস আমাদের সোনার ছেলে সাইফুল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সবার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD