1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গুনগত মান নির্নয় না করেই অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল, জরিমানা ও কারখানা সরানোর নির্দেশ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

গুনগত মান নির্নয় না করেই অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল, জরিমানা ও কারখানা সরানোর নির্দেশ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা নগরীর বাঁগিচাগাও ঝুঁকিপূর্ণ ও বিপদজনক পরিবেশে ফায়ার এক্সটিনগুইশার (অগ্নি নির্বাপক যন্ত্র) রিফিলিং এর অপরাধে বিএসটিআই এর মোবাইল কোর্টে নিউ গোমতি ফায়ার টেকনোলজিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭ দিনের মধ্যে এই প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ রিফিলিং প্রতিষ্ঠানটি সরিয়ে নেবার নির্দেশনা দেন জেলা প্রশাসক কার্যালয়ের মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কানিজ ফাতেমা।
বিএসটিআই কুমিল্লা অফিস প্রধান কেএম হানিফ জানান, বিএসটিআই হতে গুণগতমান পরীক্ষন ব্যতিরেকে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠানটি অগ্নি নির্বাপক যন্ত্র উৎপাদন ও বিক্রয় করে আসছিলো। অনভিজ্ঞ ও অদক্ষ লোক দ্বারা রিফলিং প্রক্রিয়া সম্পন্ন করার অপরাধে কুমিল্লা নগরীর বাঁগিচাগাও ফায়ার সার্ভিস স্টেশন রোডে মেসার্স নিউ গোমতি ফায়ার টেকনোলজি, বাগিচাগাও, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উৎপাদন বন্ধ রেখে সাত দিনের মধ্যে পণ্য সামগ্রী অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে নির্দেশ প্রদান করেন। ৭ দিন পর কারখানাটি পরিদর্শন করে রিপোর্ট প্রদানের জন্য বিএসটিআইকে নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।
এসময় বিএসটি আই কুমিল্লার সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD