1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাবেক এমপি আবুল হাসেম খানের করব জিয়ারত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাবেক এমপি আবুল হাসেম খানের করব জিয়ারত

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৪ বার পঠিত

মারুফ হোসেন:

সোমবার বিকালে (বাদ আছর) কুমিল্লা ৫ আসনের( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) মরহুম সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আবুল হাসেম খানের আত্মার মাগফেরাত কামনায় তাঁর কবর জিয়ারত করেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা যুবলীগ নেতা ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন এর নেতৃত্বে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলা( উত্তর গ্রাম) ফকিরমুড়া কবরস্থানে সাবেক এমপি মরহুম এড আবুল হাসেম খান এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় স্হানীয় ফকিরমুড়া পাঞ্জেগানা মসজিদে ইমাম দোয়া পরিচালনা করেন।

উপস্থিত ছিলেন মরহুম আবুল হাসেম খান এর ছোটো ভাই এড. মোঃ আবদুল মজিদ।এসময় দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, মোঃ হুমায়ুন কবির,শামীমুল ইসলাম, মোঃ রাসেল মুহরী,মোঃ মোজাম্মেল হক,ষোলনল ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান ইমন, পীরযাত্রাপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জামসেদ আলম,রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন, ছাত্র লীগ নেতা আশরাফুল ইসলাম, নাজমুল, শাকিল, রোমান আবু সায়িদ লিমন প্রমুখ। এসময় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কবর জিয়ারত এ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা ও ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন হজে থাকা কালিন সাবেক এমপি এডভোকেট আবুল হাসেম খান মৃত্যু বরন করেন। হাজী মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান দেশে এসে যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপি এডভোকেট আবুল হাসেম খান এর আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন।

পূর্বে উপজেলা যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী গণ মরহুম সাবেক এমপি এডভোকেট আবুল হাসেম খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD