1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩১ বার পঠিত

শামীম রায়হান॥

দাউদকান্দিতে বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সিফা আক্তার, উপমা সূত্রধরের সঞ্চালণায় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা : আয়েশা আক্তার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম৷

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বেশি বেশি বই পড়ার আহবান জানান।

সোমবার(৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম৷

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকী মোসাম্মৎ নাছিমা আক্তার,সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন,সিনিয়র শিক্ষক মোঃ আবু হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD