1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ২

  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: মাদারীপুর জেলার সদর থানাধীন মিঠাপুর গ্রামের মৃত নওয়াব আলী বেপারীর ছেলে আবু সিদ্দিক (২৭) ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার পানাম গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো: রুবেল (৩০)। শনিবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, শনিবার সকাল পৌঁনে নয়টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলামের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকা-চ্ট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে বিশেষ অভিযান চালিয়ে পাপ কর্ণ এর দু’টি বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ আবু সিদ্দিক ও রুবেল নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD