1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৩ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

নগরীর কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৩

  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সার্কিট হাউজের সামনে দুই গ্রুপ কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে ধারালো অস্ত্র ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকাল সাড়ে চারটায় কুমিল্লার সার্কিট হাউজ মোড়ে প্রকাশ্য ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে দুই কিশোর গ্যাং গ্রুপ। দুই গ্রুপে অন্তত এক শ জন্ কিশোর বয়সীরা অস্ত্র প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ করে। সিসি ক্যামেরার ফুটেজে বেশ কয়েকজনের হাতে রাম দা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়া হচ্ছে। বিভিন্ন সিসিক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এই গ্রুপ দুইটির নাম তাইক্ষনিক ভাবে জানা যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD