1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের পূর্ণ মর্যাদা দিয়েছেনঃ ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের পূর্ণ মর্যাদা দিয়েছেনঃ ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৮ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের আলেম ওলামাদের পূর্ণ মর্যাদা দিয়েছেন। আলেমদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। বিগত সময়ে কোন সরকারই আলেমদের জন্য কাজ করেননি।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দাউদকান্দি উপজেলা বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের প্রাক্কলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতার কন্যা দেশের মডেল মসজিদ নির্মান করেছেন। দেশে ইসলামের প্রচারে বঙ্গবন্ধু এবং তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা অবদান সারা বিশ্ব দেখেছে।

বিএনপি-জামায়াত জঙ্গি গুষ্ঠির গুজব অপপ্রচার রোধে সারা দেশের মসজিদ মাদ্রাসার ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি গুষ্ঠি গুজব অপপ্রচারের জন্য যেন কোন ভাবেই মসজিদ মাদ্রাসাকে ব্যবহার না করতে পারে, সে ব্যপারে আপনাদের সজাগ থাকতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন দেশের শৃঙ্খলা বিনষ্ট করতে না সেই ব্যপারে সবাইকে সচেতন করতে হবে। এই কাজটা দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনাদের করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ জিয়াউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক,কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জি এস সুমন সরকার প্রমূখ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD