1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬২তম আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের ১৬২তম আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৯ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) কুমিল্লা দক্ষিণ ঠাকুরপাড়াস্থিত রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ আশ্রমের স্বামী বিবেকানন্দের ১৬২তম আবির্ভাব তিথি উৎসব অনুষ্ঠিত হয়।

তদুপলক্ষে ভোর ৫টা হতে যথাক্রমে মঙ্গলারতি, সমবেত প্রার্থনা, স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা ও হোম, জপধ্যান ও ভজন সঙ্গীত, ভোগ আরতি ও পুষ্পাঞ্জলি শেষে “যুগনায়ক স্বামী বিবেকানন্দ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিকের সভাপতিত্বে ও রূপন মহারাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার-ভিডিপি (কুমিল্লা রেঞ্জ) এর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাবুল সাহা ও প্রতিদিনের বাংলাদেশ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। অনুষ্ঠানে মূখ্য আলোচনা করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এর উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ বিশ্বেশ্বরানন্দ। এরপর উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সবশেষে সন্ধ্যা ৭টায় গানে গানে বিবেকানন্দ স্মরণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD