1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দির খন্দকার মোশতাক আহমেদের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দির খন্দকার মোশতাক আহমেদের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

জমি দখল, স্বাক্ষর জাল করে প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতার নিজাম উদ্দিন কুমিল্লার দাউদকান্দির খন্দকার মোশতাক আহমেদের ঢাকার বাড়ির কেয়ারটেকার। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার আগামসি লেনের খন্দকার মোশতাক আহমেদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার পুলিশের এসআই গোবিন্দ দাস ও তার সঙ্গীয় এএসআই রাজিবুল আলমসহ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আদালতের সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো.নিজাম উদ্দিনকে ঢাকার আগামসি লেন খন্দকার মোশতাক আহমেদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD