1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের নিয়ে কুমিল্লায় সেমিনার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের নিয়ে কুমিল্লায় সেমিনার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৫০৩ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদেশ ফেরত বিভিন্ন পেশার কর্মীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, ওয়েলফেয়ার সেন্টার, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) সৌরেন্দ্র নাথ সাহা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাছিয়া খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মো:মতিউল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আলী হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহীম আল কাদেরী ও গীতা পাঠ করেন সুশীলা আচার্য।

বক্তারা বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, পরামর্শ, প্রশিক্ষণ এবং পুনরায় কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান সহ স্বল্প খরচে বিদেশ গমন, আর্থিক সুবিধা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। বিদেশ গমন ও এর পরবর্তী সব ধরনের সুযোগ-সুবিধা ও পরামর্শের জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD