1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭৬ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাইফা নামে ২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকেলের দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাইফা ওই গ্রামের নাঈম মিয়ার মেয়ে।

নিহতের দাদী শেফালী বেগম জানান, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তাইফা। এ সময় পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাইফাকে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাইফাকে দেখেতে পান স্বজনরা। পরে তারা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD