1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ১ লাখ টাকা - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবিদ্বারে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ১ লাখ টাকা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪০৬ বার পঠিত

নেকবর হোসেন।। 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে দেবিদ্বার পোস্ট অফিস পাড়া ও সদর এলাকায় অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, দেবিদ্বার পোস্ট অফিস সংলগ্ন ডা. মাহফুজ আল্ট্রাসোনোগ্রাফি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বপাশে দেবিদ্বার ল্যাব এইড ডায়গনস্টিক সেন্টার দুটিই অনুমোদনহীন এবং তাদের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ। এ কারণে আদালত এ দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে সাময়িক বন্ধ ঘোষণা করে।

দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, “অনুমোদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. নাজমুল হাসান সাইদ, স্যানিটারি ইন্সপেক্টর মিসেস কামরুন নাহার এবং দেবিদ্বার থানার উপপরিদর্শক ( এসআই) কৃষ্ণ মোহন দেবনাথসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD