1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আবদুল করিম চেয়ারম্যান এর মা চান বানুর ইন্তেকাল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আবদুল করিম চেয়ারম্যান এর মা চান বানুর ইন্তেকাল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪০১ বার পঠিত

মারুফ হোসেন,বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুল করিম এর মা চান বানু(১০০) সোমবার রাত ১০.৩০ টায় কুমিল্লা মহানগরীর ট্রমা সেন্টারে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের মরহুমার নিজ গ্রাম পিতাম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার লাশ পীতাম্বর গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, সহ সভাপতি এড মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এড রেজাউল করিম খোকন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আবদুল হক মাষ্টার,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রশিদ,আলী আহমদ মাস্টার , ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি,উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মোঃ খোরশেদ আলম,উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মির্জা তফিক,ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম আখন্দ ,যুবলীগ নেতা আবদুল কাইয়ুম,বাকশীমুল ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকিবুল আলম,সদস্য যথাক্রমে হাজী মোঃ ফয়েজ আহমেদ, লিটন রেজা,মানিক,আবুল কাশেম,আবু জাহের, মাহফুজ, রিপন খান,আওয়ামী লীগ নেতা সফিক আহমেদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD