1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে কুয়াশা উৎসবে পিঠার স্বাদ নিতে শিক্ষার্থীদের ভিড় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে কুয়াশা উৎসবে পিঠার স্বাদ নিতে শিক্ষার্থীদের ভিড়

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০৮ বার পঠিত

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী সংগঠন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে আয়োজিত ‘কুয়াশা উৎসব- ১৪৩০’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে বানানো বাহারি পিঠার স্বাদ নিতে ভীড় জমিয়েছিল বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন কাঁঠালতলায় উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন এ উৎসবের উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।

উৎসবে ১৩ টি স্টলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের তৈরির হরেক রকম পিঠার পসরা সাজিয়ে হাজির হয়েছেন। পিঠাপুলির মধ্যে রয়েছে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই, রসগোল্লা, জামাই পিঠা, বউ পিঠা, ডিমের পিঠা, নারকেল পিঠা, সেমাই বরফি, সুইচ রোল, পাতাবাহার, কসমা পিঠা, ডোবা, মাছ সুন্দরী পিঠা, নুডুলস, চকোলেট কেক, পাকুন পিঠা, নকশি পিঠা, পাটিসাফটা পিঠা, খেজুরের রসসহ হরেক রকমের পিঠা। পিঠাপুলির পাশাপাশি সাজসজ্জার সামগ্রী ও বুক স্টলও ছিল। এসময় অন্যান্য বিভাগের শিক্ষক- শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার। দিনব্যাপী উৎসবে ভিন্নধর্মী ও বাহারি পিঠাপুলি ও মুখরোচক খাবারের সমাহার নিয়ে হাজির হওয়া স্টলগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

 

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, পিঠা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সুস্বাদু ও মুখরোচক পিঠা মানেই গ্রাম বাংলার ঐতিহ্য। শীত এলেই ঘরে ঘরে শুরু হয় পিঠা উৎসব। আধুনিক নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা। তাই বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ব্যতিক্রম পিঠা উৎসব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD