1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাকিব তামিমের মুখোমুখি তদন্ত কমিটি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাকিব তামিমের মুখোমুখি তদন্ত কমিটি

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট।। 

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ গিয়ে, ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দেশে ফিরে বাংলাদেশ। সেই ফেরার প্রায় তিন সপ্তাহ পর গঠন করা হয় ফ্যাক্ট ফাইন্ডিংকস কমিটি। যেখানে দায়িত্ব পান বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। গত কয়েক মাস ধরে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তদন্ত কমিটির প্রতিনিধি দলের। জানা গেছে, সিলেটে সাকিবের দল রংপুর রাইডার্স ও তামিমের দল ফরচুন বরিশালের খেলা ছিলো না আজ। তাই দুপুরের তাদের হোটেলে গিয়ে সাকিব-তামিমের সঙ্গে কথা বলবেন তদন্তের বিশেষ কমিটির সদস্যরা।

দেশের এই দুই তারকার সঙ্গে কথা বলার পর গণমাধ্যমের মুখোমুখি হন তদন্ত কমিটির প্রধান এনায়েত সিরাজ। সেখানে এই দুই তারকার বৈঠিক সম্পর্কে তিনি বলেন, ‘এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে আপনারা জানতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’

সাকিব-তামিমের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সিরাজ আরও বলেন, ‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশাআল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।’

বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে তদন্ত কমিটির অবস্থান পরিষ্কার করে গতকাল আকরাম খান জানিয়েছেন, ৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। দুয়েকজনের সঙ্গে এখনও বসতে পারিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD