1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে প্রবাসীদের উদ্যোগে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে প্রবাসীদের উদ্যোগে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরন

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৬০ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

প্রতিবছরে ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাপুর প্রবাসীদের উদ্যোগে শীতার্তদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ করেন বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার নিজাম উদ্দিন মিলন। শনিবার এ উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল হাই বাবুল, ৩নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মুনাফ, ৪নং ওয়ার্ড আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুস, বাতিসা ইউনিয়ন আ’লীগের সদস্য আবুল কালাম, স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগ নেতা পরান কাজী, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল লতিফ, সজিব, ইমন হোসেন, বিপ্লব প্রমুখ।

নিজাম উদ্দিন মিলন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করায় কালিকাপুর গ্রামের প্রবাসী ও ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এমপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় ৪নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD