1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণপাড়ায় নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৬৯৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর পূর্বপাড়া নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইমাম সম্মেলন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর থেকে শুরু করে বাদ এশা পর্যন্ত নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে মাদ্রাসার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। এবছর এই মাদ্রাসা থেকে ১ জন হাফেজ ছাত্রের মাঝে পাগড়ী প্রদান করা হয়। নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দি ভিশন হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও হাফেজ নাহিদুল ইসলাম আশরাফী এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদিনা জামে মসজিদের সভাপতি ও এম ইসলাম ফাউন্ডেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিদলাই দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। প্রধান আলোচক হিসাবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সাহেবাবাদ কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক, মাদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রউফ সালেহী। এসময় এডভোকেট আব্দুল বারী, আবুল কাশেম মেম্বার, আব্দুল জলিল মেম্বারসহ হাফেজ, ইমাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদিনা জামে মসজিদের ক্যাশিয়ার মোঃ নাছির উদ্দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD