1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হযরত মাওলানা শাহ্ সুফি শায়খুল কোররাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) স্মরণে মিলাদ মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হযরত মাওলানা শাহ্ সুফি শায়খুল কোররাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) স্মরণে মিলাদ মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৪৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।। গাউছে জামান ওয়াল মোজাদ্দেদে জামান শায়খুল কোররাহ্ শাহ্ সুফি ক্বারী গাজী মাওলানা শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী (র.) স্মরণে (২৬ জানুয়ারি) শুক্রবার এশার নামাজের পর কাটাবিল জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। হযরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী( র.) এঁর জীবনী থেকে আলোচনা করবেন কাটাবিল জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ বাইজিদ রাজা রজবি আলক্বাদেরী,

উপস্থিত থেকে মিলাদ মাহফিল ক্বাসিদা পেশ করবেন, আরেফে রাব্বানী শাহ্ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত মোর্শেদ খান বুলবুল ও শাহ আবদুস্ সোবহান রিসার্চ সোসাইটির অর্থ সম্পাদক গোলাম সিরাজুম মুনিরা মামনুন,রিসার্চ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. হাবিব পেয়ারা,মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ মানাউল্লা, কাটাবিল মদিনার পথে সংগঠনের আবু সাঈদ শাহপুরী,মো. বিপ্লব আশরাফী ও সৈয়দ মো. হাসান। উপস্থিত থাকবেন মসজিদ কমিটির সাবেক কোষাধ্যক্ষ মুন্সি নুরুদ্দিন আহমেদ সাগর, দৈনিক ভোরের কাগজ ও ঢাকা মেইল এর সাংবাদিক সাকলাইন যোবায়ের এবং রাজধানী টাইমস ও দৈনিক কুমিল্লা এর সাংবাদিক গোলাম হোসাইন তামজিদ। হযরত শাহ্ আবদুস্ সোবহান আলক্বাদেরী( র.) এঁর ওরস শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করেছেন খানকায়ে সোবহানীয়া কাটাবিল ও মদিনার পথে এবং কাটাবিল এলাকাবাসী।

কাটাবিল মসজিদ কমিটির সহ সভাপতি আহমেদ জোরফান বেলাল উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য এলাকাবাসীদেরকে অনুরোধ জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD