1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভুয়া চিকিৎসক ও টেকনোলজিস্টকে ১ লাখ টাকা জরিমানা, ২ ক্লিনিক বন্ধ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ভুয়া চিকিৎসক ও টেকনোলজিস্টকে ১ লাখ টাকা জরিমানা, ২ ক্লিনিক বন্ধ

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৯৮ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স না থাকায় হেলথ কেয়ার মেডিকেল সেন্টার নামের একটি ক্লিনিক সিলগালা এবং সনদ না থাকায় ওই প্রতিষ্ঠানের এক চিকিৎসক ও এক টেকনোলজিস্টকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পৃথক আরেকটি অভিযানে লাইসেন্স না থাকায় মুন্সীরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার মিয়াবাজারস্থ হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে এমবিবিএস সনদ না থাকা সত্ত্বেও নামের আগে ডাক্তার পদবী লিখে প্রতারণার অভিযোগে সোহেল আরমান নামের একজনকে ৫০ হাজার টাকা এবং একজন ভুয়া মেডিকেল টেকনোলজিস্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

একইদিন উপজেলার মুন্সীরহাট বাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযানে প্রসিকিউশনে ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.আল রায়হান পাটোয়ারী ও স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন সহ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দীন এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD