1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বরুড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন; প্রেমিকের ফাঁসি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বরুড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন; প্রেমিকের ফাঁসি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৮৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন ও স্ত্রীর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন এপিপি মো. আবু ইউসুফ মুন্সী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী প্রেমিক মো. আশিকুজ্জামান (২৭) হলেন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলমের চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী মোনালিসা হিমু (২৮) হলেন- কুমিল্লা বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী এবং সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকার আব্দুল মান্নান-এর মেয়ে। নিহত শরিফ উদ্দিন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়- ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে কুমিল্লার বরুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ উদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করে তারই স্ত্রী হিমু ও প্রেমিক মো. আশিকুজ্জামান। পরদিন ডাকাতির ঘটনা সাজিয়ে থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। পরে তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করেন জেলা গোয়েন্দা পুলিশ। মামলার চার্জশীটে আসামী করা হয় হিমু ও আশিকুজ্জামানকে।

মামলার এপিপি মো. আবু ইউসুফ মুন্সী বলেন- নিহত শরিফের স্ত্রী হিমু তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদ্বয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হিমুর তিনটি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামী আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD