1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নগরীর কাচ্চি ডাইনকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নগরীর কাচ্চি ডাইনকে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৬৫ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় কাচ্চি ডাইনকে জরিমানা ৫০ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও বিএসটিআই গুণগত সনদ না থাকায় আজ সোমবার (২২ জানুয়ারি) প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

নগরীর বাদুড়তলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় ও ফিল্ড অফিসার মো. শাহেদুল ইসলাম।

জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান শেষে জানানো হয়, কাচ্চি ডাইন মোড়কীকরণ নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই বোরহানি, ফিরনি ও বাদাম শরবত মোড়কজাত করে বিক্রয় করছিল। ওজন ও পরিমাপদণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা এবং বিএসটিআই থেকে গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু (ব্রান্ড : কাচ্চি ডাইন) পণ্য প্রস্তুত করে মোড়কজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ২৭ ধারায় আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD