1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিকে)'র উপ-নির্বাচন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিকে)’র উপ-নির্বাচন

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৪২ বার পঠিত

 

সাকলাইন যেবায়ের ।।
আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন কুসিক উপ- নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)
সোমবার (২২জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
তিনি বলেছেন, এ উপ-নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। গত বছর কুসিক নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন হন। আরফানুল হক গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে ১৮ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য রয়েছে। আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১৮ মার্চের মধ্যে এই সিটি করপোরেশনে উপনির্বাচন করতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন হয়। ২০১৭ সালে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে প্রায় তিন গুণ আয়তন বাড়ানো হয় কুমিল্লা সিটি করপোরেশনের। এ সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।
উল্লেখ্য সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু একবার পৌরসভার ও পর পর দুইবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD