1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অবৈধভাবে গোমতী চরের মাটি কাটায় অর্থদণ্ড ৫০ হাজার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

অবৈধভাবে গোমতী চরের মাটি কাটায় অর্থদণ্ড ৫০ হাজার

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৭০১ বার পঠিত

মারুফ হোসেনঃ

অবৈধভাবে গোমতী চরের মাটি কাটার হিড়িক চলছে বহুদিন ধরে। এ যেনো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আসলে প্রশাসনের নজরে আসলে কেউ রেহাই পায় না।তারই ধারাবাহিকতায় রবিবার (২১ জানুয়ারি)কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর বাগিলারা এলাকায় গোমতি নদীর চরে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোঃ মনির হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এবং এক্সকেভেটর জব্দ করা হয়। জানা যায় এ অর্থদণ্ড করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এক্সকেভেটরটি ময়নামতি ইউনিয়ন এর চেয়ারম্যান ও ইউপি সচিব এর জিম্মায় দেওয়া হয়েছে এবং দেবপুর পুলিশ ফাঁড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাজে সহযোগিতা করেন ময়নামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব এবং দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্য গণ। মোঃ ছামিউল ইসলাম বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD