1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে বন্ধু পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে বন্ধু পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৫৭১ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু পরিষদের উদ্যোগে আড়াই শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের হিরাপুর গ্রামের হিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বন্ধু পরিষদের আহŸায়ক আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন ইউপি চেয়ারম্যান। বন্ধু পরিষদের সংগঠনের সদস্য জসিম উদ্দিন মাস্টারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আ’লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুক, বড় শালঘর ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল, সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম সওদাগর, আবুল হাশেম সরকার, মুকবুল হোসেন, আবদুল কুদ্দুস, হোসেন সরকার দুলাল।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বন্ধু পরিষদের সদস্য সচিব শামীম সরকার, উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক শাহিন আক্তার মায়া, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরউদ্দিন সরকার রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাজীব আহাম্মদ, সেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরকার, সৌদি আরব প্রবাসী শাহিন প্রমুুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD