1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিয়ের ২১ দিনে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বিয়ের ২১ দিনে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৮৫২ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় লালমাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলার গোসাইপুষ্করনী গ্রামের মোস্তফা কামাল মজুমদারের মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর প্রেমিক সৌদি আরব থাকায় একই উপজেলার দত্তপুর গ্রামের মেহেদী হাসান হৃদয়ের সাথে কিছুদিন পূর্বে মোবাইলে বিয়ে হয়েছিল ফাহিমা আক্তারের। সোমবার দুপুরে গলায় উড়না পেছিয়ে নিজ কক্ষে পাঁস দিয়েছে ফাহিমা আক্তার। এমন খবর পেয়ে ঘটনাস্থলে লালমাই থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহত ফাহিমা আক্তারের বাবা মোস্তফা কামাল মজুমদার বলেন, আমার মেয়ের বিবাহ তারা মেনে নিতে পারেনি যার কারনে আমার মেয়েকে হত্যা করেছে।

নিহতের শ্বাশুড়ি বলেন, দুপুরে বৌমা সহ একসাথে খেয়েছি ফোন আসাতে সে তার রুমে চলে যায় পরে আমি শুয়ে যাই পরে ঘুম থেকে উঠে আমি নতুন বাড়িতে যামু সেজন্য ফাহিমাকে ডাকদিতে থাকি কিন্তু ডাকাডাকি করার পরেও দরজা না খুল্লে আমার সন্ধেহ জাগে পরে পেচনের জানালা দিয়ে দেখি ফাহিমা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

শনিবার ( ২০ জানুয়ারি) বিকেলে লালমাই থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে সিলিং ফ্যান থেকে লাশ নামিয়ে নিয়ে আসে এবং ময়না তদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD