1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৪ আসনের এমপি আবুল কালাম আজাদকে মালদ্বীপে সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৪ আসনের এমপি আবুল কালাম আজাদকে মালদ্বীপে সংবর্ধনা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৬২ বার পঠিত

শাহ সাহিদ উদ্দিন:

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে মালদ্বীপে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং হল রুমে মালদ্বীপস্থ প্রবাসীদের সংগঠন দেবীদ্বার প্রবাসী ফোরামের উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হয়।

মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সিআইপির সভাপতিত্বে ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমীনের পরিচালনায় ওই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মোঃ সোহেল পারভেছ, এমপি’র সহধর্মিনী সাদিয়া সাবা, মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও দেবীদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মো. মামুনুর রশীদ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এন.বি.এল মানি টান্সপার লোকাল (মালদ্বীপ) পরিচালক হান্নান খাঁন কবির, সিইও মোঃ মাসুদুর রহমান, মোহাম্মদ মজিবুর রহমান, মোঃ মনির হোসেন, ওমর ফারুক মোল্লা, মোহাম্মদ হাদিউল ইসলাম, মোঃ আলমগীর শিকদার, মোঃ কাইয়ুম, কামাল হোসেন, মোঃ নাছির হোসাইন পারভেজ, মোঃ মোতালেব মোঃ কাদের ও মোঃ কবির হোসেন,নুর মুহাম্মদ রাসেল প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার বিকালে এমপি আবুল কালাম আজাদ স্ব-পরিবারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস.এম আবুল কালাম আজাদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD