1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর সংবর্ধিত - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর সংবর্ধিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৫ বার পঠিত

 

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পোর্ট্রেট নিউজ ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক ও এনএইচটি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর কে পোর্ট্রেটের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
পোর্ট্রেট নিউজ ২৪ এর পরিচালক পিযূষ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ , সহ সভাপতি মন্জুর কাদের মন্জু,আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকী, বিশিষ্ট আলোকচিত্রী মদুদুল আলম পোর্ট্রেটের নির্বাহী সম্পাদক মিথূন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তীসহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেটের সম্পাদক রূপম চক্রবর্তী।
বক্তারা বলেন, পোর্ট্রেট এর এই আয়োজন সত্যই প্রশংসনীয়। যারা ভাল কাজ করেন তাদেরকে কাজের স্বীকৃতি দিলে বড় কোন কাজ করার প্রতি তাদের আগ্রহ বাড়ে। এতে সমাজ উপকৃত হয়।
সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠ শিল্পী আলাউদ্দিন তাহের, ড.অনিমেষ চক্রবর্তী, মাহবুবুর রহমান সাগর। এছাড়া অনুষ্ঠানে ছিল বিশ্বতানের সদস্যদের গান নৃত্য, আবৃত্তি পরিবেশনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD