1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের, সম্পাদক সাঈদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবি সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের, সম্পাদক সাঈদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৭৪৩ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)’ এর ৯ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন জনপ্রিয় অনলাইন ঢাকা মেইল ও দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. শামিমুল ইসলামের পক্ষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. জান্নাতুল ফেরদৌস ও ফার্মেসি বিভাগের শিক্ষক মো. কামরুল হাসান শিখন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহীন আলম (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রিজভী (দেশ রুপান্তর), অর্থ সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দপ্তর সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), তথ্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা) এবং কার্যনির্বাহী সদস্য রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক) ও হাসান আল মাহমুদ (দৈনিক আমাদের নতুন সময়)।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD