1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণপাড়ায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮২০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঈদেমিলাদুন্নবী উপলক্ষে ও কবরবাসীর রুহের মাগফিরাত চেয়ে দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৫ জানুয়ারি) মানিক মোল্লার আয়োজনে উপজেলার দুলালপুর পূর্বপাড়া মরহুম জারু মিয়ার বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফারুক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও দারুল আরকাম মডেল মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মোহাম্মদ ছাদেকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: আরিফুল হক ভূঁইয়া। বিশেষ মেহমান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বি-পাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজ পাড়া জামেমসজিদ বি-পাড়া উপজেলা সদর, বি পাড়া সাধারণ সম্পাদক মো: শাহ্জাহান।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ লিল মিয়া সরকার, কানুনগো (অবঃ) দুলালপুর পূর্বপাড়া সরকার বাড়ি, মো: বিল্লাল হোসেন মেম্বার, ৩নং ওয়ার্ড, দুলালপুর ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ জয়নাল আবেদীন মিজান, মোঃ রুহুল আমিন বি এস সি, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যাল, মো: মোবারক হোসেন চৌধুরী, শাহ্পুরী।

প্রধান আকর্ষণ হিসেবে মাহফিলে বয়ান পেশ করেন,বর্তমান সময়ের মুহাদ্দিস জগতের উজ্জল নক্ষত্র, মুনাষেরে আহলে সুন্নাত মুফাসসিরে কুরআন শাইখুল হাদীস আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালী, প্রধান মুহাদিস, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা, দেবিদ্বার, কুমিল্লা। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ ক্বারী মিজানুর রহমান আশিকি সুন্নী আল কাদেরী, বি-বাড়িয়া। প্রধান মোফাসসির হিসেবে বয়ান পেশ করেন তরুন ইসলামিক স্কলার, মুফাস্সিরে কুরআন হযরত মাওলানা মুফতী মোঃ নেয়ামত উল্লাহ বিন আমিন ইমাম ও খতীব, শুভপুর বায়তুল মামুর জামে মসজিদ, আদর্শ সদর, কুমিল্লা। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাও: আবু হানিফ সরকার, দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়,হযরত মাও: মহিনউদ্দিন হাসান কালিয়াপুরী, দুলালপুর পূর্বপাড়া জামে মসজিদ, হযরত মাও: হাফেজ গোলাম ছারোয়ার, দুলালপুর রফিক চেয়ারম্যান ভূঁইয়া বাড়ী আয়সান বিবি পাঞ্জেগানা মসজিদ।

মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD