1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের উদ্যোগে শিশুদের প্রতিযোগিতা ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের উদ্যোগে শিশুদের প্রতিযোগিতা ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

ধর্মীয় শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ত্রিশূল গীতা শিক্ষালয় আয়োজনে গত ১২ জানুয়ারি শুক্রবার কুমিল্লা রাণীর বাজার সংলগ্ন শ্রী শ্রী রাসস্থলীতে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমের হরপদানন্দ মহারাজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন ড. বিশ্বজিৎ দেব, কুমিল্লা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা শিক্ষাবোর্ড এর কলেজ পরিদর্শক বিজন চক্রবর্তী, শ্রী শ্রী রাসস্থলী’র সাধারণ সম্পাদক রবিন্দ্র চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ট্রাস্টি নির্মল পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু, কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের এপিপি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, জাতীয় হিন্দু মহাজোট কুমিল্লার উপদেষ্টা মন্ডলীর সদস্য তাপস কুমার নাহা ও নির্বাহী সভাপতি ইঞ্জিঃ নারায়ণ ভৌমিক এবং বিশিষ্ট ব্যবসায়ি প্রদীপ সাহা, সুবোধ কুমার সাহা, রতন দত্ত ও দেবাশীষ চৌধুরী দেবু। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের কর্ণধার আশীষ কুমার দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ অভিভাবকবৃন্দ।

ওই প্রতিযোগিতায় অংশ নেন ত্রিশূল গীতা শিক্ষালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD