1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সবুর কে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন ইউএনও আরাফাতুল আলম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সবুর কে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন ইউএনও আরাফাতুল আলম

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৭৫১ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লা – ১( দাউদকান্দি-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.আব্দুস সবুরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সদ্য যোগদানকৃত দাউদকান্দি উপজেলার ইউএনও আরাফাতুল আলম।

শুক্রবার(১২ জানুয়ারি)নবনির্বাচিত সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা দাউদকান্দির পৌরসভার ঈদগাঁস্থ উপজেলা মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং শান্তি ও নিরাপদ দাউদকান্দি-তিতাস এবং স্মার্ট দাউদকান্দি-তিতাস গড়ার লক্ষ্যে মুসল্লিদের নিকট দোয়া চান। পরে তিনি দাউদকান্দির মডেল মসজিদে নামাজ আদায় করতে আসা সমাজের বিভিন্নস্তরের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে মডেল মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে মৃতদের মাগফিরাতের জন্য মোনাজাত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির, নিজাম, আরিফসহ আরো অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD