1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মন্ত্রী হচ্ছেন আ ক ম বাহা উদ্দিন বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মন্ত্রী হচ্ছেন আ ক ম বাহা উদ্দিন বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৭৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার গণমানুষের নেতা প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এবার মন্ত্রী হচ্ছেন বলে গণভবন সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। আগামীকাল নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বভার আ ক ম বাহারের উপর ন্যাস্ত হতে যাচ্ছে বলে ওই সূত্র আভাষ দিয়েছে।

উল্লেখ্য কুমিল্লা সদর আসন থেকে পর পর চার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধাা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এই জনপদের একটি বিশিষ্ট নাম। তরুণ বয়সে পর পর দুইবার কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে এ অঞ্চলের রাজনীতিতে রাজকীয় উত্থান ঘটে তাঁর। এরপর থেকে সমস্ত প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি সামনে এগিয়ে যেতে থাকেন। তাঁর বিরুদ্ধে নানামুখী অপতৎপরতার কারণে দীর্ঘ সময় তিনি তাঁর প্রিয় দল আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত

ছিলেন। কিন্তু তবু অন্য দলে যোগ দেয়ার একাধিক আহবান প্রত্যাখান করে বঙ্গবন্ধুর আদর্শেই তিনি অবিচল ছিলেন। বরং বলা যায় দলে না থেকেও কুমিল্লায় বঙ্গবন্ধুর রাজনীতির মূল ধারাটিকে তিনিই বেগবান করে রাখেন। ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদে নেতৃত্বদানসহ কুমিল্লা নগরীর ছাত্র রাজনীতির মূল পুরোধা ব্যক্তিত্ব হন আ ক ম বাহাউদ্দিন বাহার। এ অবস্থায় ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে  ৭৫- এর পর এই প্রথম হাজী বাহার কুমিল্লা সদর আসনটি শেখ হাসিনাকে উপহার দেন। একইভাবে ২০১৪, ২০১৮ ও সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি তাঁর জয়ের ধারা অব্যাহত রাখেন।

নবগঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম সভাপতির দায়িত্ব লাভ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা হাজী বাহারের নেতৃত্বেই কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদটি দীর্ঘদিন পর আওয়ামী লীগের করায়ত্ত হয়। এবার শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় যোগদানের মাধ্যমে আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর রাজনীতির ষোলকলা পূর্ণ করবেন বলে আশা করা যাচ্ছে। বলা বাহুল্য মন্ত্রী হিসেবে আ ক ম বাহারকে দেখা কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD